ঢাকা
২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গোপালপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, উপকৃত ৬৩৫ বৃত্তিহীন নারী

মো. সেলিম হোসেন:
বুধবার, ১৭ জুন ২০২৬   ১০৪ বার পঠিত
গোপালপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, উপকৃত ৬৩৫ বৃত্তিহীন নারী

অসহায় ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সরকারের উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে শুরু হওয়া কার্যক্রমের অংশ হিসাবে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামের ৬৩৫ জন বৃত্তিহীন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এখলাছ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে অসহায়, বৃত্তিহীন ও নিম্নআয়ের পরিবারগুলোকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে। এতে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa