ঢাকা
২৮ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গোপালপুর বেলুয়া মাদ্রাসা সুপার খুনের অভিযোগ

 গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   ৯১ বার পঠিত
গোপালপুর বেলুয়া মাদ্রাসা সুপার খুনের অভিযোগ

 

টাঙ্গাইলের গোপালপুরে বিরোধের জেরে মাদ্রাসার সুপার আব্দুল হাই আল হাদী (৫০) কে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। তিনি হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদ্রাসার সুপার এবং নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী শাহনাজ পারভীন গোপালপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মাহবুব আলী গংয়ের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যার আগে নিহতের পরিবারের এক সদস্য নির্মাণাধীন ঘরে পানি দিলে তা পাশের বাড়িতে ছিটে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতÐা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে নিহতের বাড়িতে এসে গালিগালাজ শুরু করে।

পরিবারের দাবি, মাগরিবের নামাজের পর মাহবুব খান উত্তেজিত হয়ে আব্দুল হাই আল হাদীর বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর বাড়ীর পেছনের পথ দিয়ে বের হয়ে পালিয়ে যান। পরে বাড়ির পশ্চিম পাশের উঠানে আব্দুল হাই আল হাদীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্বজনরা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাহনাজ পারভীন দাবি করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অন্যদিকে, অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আব্দুল হাই আল হাদী স্ট্রোকে মারা গেছেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেও

য়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us