ঢাকা
২৭ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১২ মে ২০২৬   ৪৯ বার পঠিত
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত

টাঙ্গাইল প্রতিনিধি : অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধ করতে টাঙ্গাইল জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসমুহের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
তিনি আরও জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ১১ মে সোমবার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক আটক করা হয়। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে ৪টি ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক হতে ব্যাটারি জব্দ করা হয়।
 কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার অন্তর্গত পৌলি ব্রিজ সংলগ্ন মহেলা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।এ সময় বালু পরিবহনের জন্য তৈরি করা অবৈধ মাটির রাস্তা কর্তন করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), কালিহাতি, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং কালিহাতি থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
জনস্বার্থে পুরো জেলার এ অভিযান অব্যাহত  থাকবে বলেও  জানান তিনি।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us