ঢাকা
২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

নির্মাণশ্রমিক বেলাল হত্যার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

মো. সেলিম হোসেন, গোপালপুর থেকে:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ৫৯ বার পঠিত
নির্মাণশ্রমিক বেলাল হত্যার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণশ্রমিক মো. বেলাল হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে গোপালপুর থানা শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার দুপুরে গোপালপুর থানা মোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, নির্মাণশ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণশ্রমিক বেলাল হোসেন একজন সাধারণ, নিরীহ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব আব্দুর রাজ্জাক, মতিউর রহমান, আব্দুস সালাম, গোলাম মোস্তফা ও মোহাম্মদ আবু সাইদসহ শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। বেলাল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ১৯ জুন বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা-সংলগ্ন প্রধান সড়কে বেলাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। উত্তর গোপালপুর পালপাড়ার মোজ্জাম্মেল হোসেনের ছেলে জিসান নামে এক যুবক রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে বেলাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দিলে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa