[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
১০:৫৯ অপরাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বহুবিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার

ভোরের বাংলাদেশ প্রতিবেদক : একাধিক নারীকে ভুয়া পরিচয়ে বিয়ে করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব‌্যা‌ক্তির নাম তাসলিম হোসেন তুর্য , পিতা—আমির হোসেন পাটোয়ারী, মাতা—তাহিয়া হোসেন। তার স্থায়ী ঠিকানা—সাং: ১৬৮, জি,কে বিজয় রোড নং ৪, কলাবাগান, ঢাকা। পুলিশ জানায়, তাসলিম দীর্ঘদিন ধরে নিজেকে ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রভাবশালী […]

বহুবিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার
২ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক : একাধিক নারীকে ভুয়া পরিচয়ে বিয়ে করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব‌্যা‌ক্তির নাম তাসলিম হোসেন তুর্য , পিতা—আমির হোসেন পাটোয়ারী, মাতা—তাহিয়া হোসেন। তার স্থায়ী ঠিকানা—সাং: ১৬৮, জি,কে বিজয় রোড নং ৪, কলাবাগান, ঢাকা। পুলিশ জানায়, তাসলিম দীর্ঘদিন ধরে নিজেকে ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রভাবশালী পদধারীর পরিচয় দিয়ে ভুক্তভোগী তরুণীদের ফাঁদে ফেলতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি প্রথমে সম্পর্ক তৈরি করতেন, এরপর বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। একাধিক নারীকে একই কৌশলে বিয়ে করে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীদের একজন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর শিক্ষার্থী উম্মে রোমান সিদ্দিকা, পিতা আবুবকর সিদ্দিক —জানান, বিয়ের পর তাসলিম নিয়মিতভাবে টাকার দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। শেষ পর্যন্ত প্রতারকের আচরণে অতিষ্ঠ হয়ে তিনি চট্টগ্রাম নারী শিশু আদালতে নারী ও শিশু মামলার নাম্বার ৬৮৩/২০২৫ দা‌য়ের ক‌রেন।

 

মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে ঢাকার নিউমার্কেট থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি থানায় আছেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

পুলিশ আরও জানিয়েছে, তাসলিম হোসেনের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। বহু নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে।

 

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তারা বলেন, “এটি একটি সুপরিকল্পিত প্রতারণা চক্র। অভিযুক্ত তাসলিম নিজের পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্র ব্যবহার করতেন। আরও ভুক্তভোগীর সন্ধান পাওয়া যেতে পারে।”

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষ হলে তার বিরুদ্ধে আইনগত শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ