[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
১০:৪৭ পূর্বাহ্ণ, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

‘ভালোবাসা আর টাকা আমার দুটোই লাগবে’

ভোরের বাংলাদেশ ডেস্ক: ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ডেইজি শাহ। ব্যক্তিগত জীবনে এখনো একা। ‘জয় হো’খ্যাত এই অভিনেত্রী এবার জানালেন, বিয়ে না করলেও ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন তিনি। ফিল্মি জ্ঞানকে দেওয়া সাক্ষাৎকারে ৪১ বছর বয়সি ডেইজি শাহ মাতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা স্পষ্ট করে জানিয়েছেন। তার ভাষ্য, “একটি পরিবার শুরু করার জন্য বিয়ে করার প্রয়োজন নেই।” […]

‘ভালোবাসা আর টাকা আমার দুটোই লাগবে’
১ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ ডেস্ক:
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ডেইজি শাহ। ব্যক্তিগত জীবনে এখনো একা। ‘জয় হো’খ্যাত এই অভিনেত্রী এবার জানালেন, বিয়ে না করলেও ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন তিনি।

ফিল্মি জ্ঞানকে দেওয়া সাক্ষাৎকারে ৪১ বছর বয়সি ডেইজি শাহ মাতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা স্পষ্ট করে জানিয়েছেন। তার ভাষ্য, “একটি পরিবার শুরু করার জন্য বিয়ে করার প্রয়োজন নেই।”

তবে মা হতে চান ডেইজি শাহ। এজন্য ডিম্বাণু সংরক্ষণ করেছেন। এ অভিনেত্রী বলেন, “আমি ডিম্বাণু সংরক্ষণ করেছি; যখন নিজেকে প্রস্তুত মনে করব, তখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেব।”

সাম্প্রতিক কিছু ঘটনা ডেইজির ভেতরে উদ্বেগ তৈরি করেছে। তা স্মরণ করে বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, দম্পতিদের বিচ্ছেদ হচ্ছে বা চাঞ্চল্যকর ‘ব্লু ড্রাম’ ঘটনা ঘটছে। এসব খুব ভয়ংকর।”

বিয়ের পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে ডেইজি বলেন, “এ সিদ্ধান্ত সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি।”

এ কথোপকথনের এক পর্যায়ে ডেইজি শাহকে বলা হয়, ‘ভালোবাসা’ অথবা ‘টাকা’—এ দুটোর মধ্যে যেকোনো একটি আপনাকে বেছে নিতে হবে। জবাবে এই অভিনেত্রী বলেন, “ভালোবাসা আর টাকা আমার দুটোই লাগবে।”

কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “একটি সম্পর্কে আবেগের বন্ধন যেমন জরুরি, তেমনই আর্থিক স্থিতিশীলতাও সমান গুরুত্বপূর্ণ।” জীবনসঙ্গীর অর্থনৈতিক অবস্থার কথা জানিয়ে ডেইজি বলেন, “এমন একজন সঙ্গী চাই যে, আর্থিকভাবে স্বনির্ভর ও প্রতিষ্ঠিত।”

ঢাকা/শান্ত

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com