ঢাকা
২৭ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

যুদ্ধের মধ্যেই ৪০ ঘণ্টায় রেলসেতু মেরামত, ইরানে ট্রেন চলাচল স্বাভাবিক

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   ৭৮ বার পঠিত
যুদ্ধের মধ্যেই ৪০ ঘণ্টায় রেলসেতু মেরামত, ইরানে ট্রেন চলাচল স্বাভাবিক

 

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধকালীন পরিস্থিতিতেও দ্রুত অবকাঠামো পুনর্গঠনের সক্ষমতার নজির স্থাপন করেছে ইরান। দেশটির ছয়টি গুরুত্বপূর্ণ রেলসেতুতে হামলার পর মাত্র ৪০ ঘণ্টারও কম সময়ে সেগুলো মেরামত করে পুনরায় রেল যোগাযোগ চালু করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর হামলায় ইরানের একাধিক রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ছয়টি রেলসেতু আঘাতে অচল হয়ে পড়ে, যার ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়।

তবে ইরানের প্রকৌশলীরা দ্রুত মেরামত কার্যক্রম শুরু করে অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সেতুগুলো সচল করতে সক্ষম হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০ ঘণ্টারও কম সময়ের মধ্যে সবগুলো সেতু পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

বর্তমানে দেশটির সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধকালীন এমন দ্রুত পুনর্গঠন সক্ষমতা ইরানের অবকাঠামোগত দক্ষতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us