ঢাকা
২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

হোমনার গর্ব ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   ১৩৮ বার পঠিত
হোমনার গর্ব ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন

 

কুমিল্লার হোমনার কৃতি সন্তান ডাঃ মোঃ সাইফুল ইসলাম ইংল্যান্ডের রয়েল কলেজ অব ফিজিশিয়ান থেকে সফলতার সহিত এমআরসিপি ডিগ্রী অর্জন করেছেন। এই প্রেস্টিজিয়াস ডিগ্রী অর্জনের এর মাধ্যমে তিনি মেডিসিন বিশেষজ্ঞ হলেন।

 

তিনি হোমনা উপজেলার বাহের কালমিনা গ্রামের মরহুম হাজী রোস্তম মেম্বারের নাতি ও সাবেক প্রধান শিক্ষক এবং সাংবাদিক এম এ জলিল জুয়েল এর বড় ছেলে।

 

স্কুলে সর্বদা ফাস্টবয় হয়ে ছোটবেলা থেকেই তিনি অনন্য মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি হোমনা সরকারি স্কুল থেকে ২০০৭ সালে এসএসসি ও এফ. এম ইন্টারন্যাশনাল কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি পাশ করেন।

 

এরপর ২০১৬ সালে কৃতিত্বের সহিত এমবিবিএস পাশ করেন। এরপর মেডিসিনে এফসিপিএস পার্ট ওয়ান পাশ করেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেডিসিনের উপর পাঁচ বছরের উচ্চতর ট্রেনিং সম্পন্ন করেন।

 

বর্তমানে তিনি ঢাকা শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে মেডিসিন বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন।

 

এছাড়াও নিজের উপজেলার মানুষের কথা চিন্তা করে চিকিৎসা সেবাদানের লক্ষ্যে প্রতি রবিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হোমনা ডক্টর’স হসপিটালে চেম্বার করেন।

 

পারিবারিক ভাবে উনি নম্র, ভদ্র ও শিক্ষিত পরিবারের সন্তান। তার বাবা এম এ জলিল জুয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চার ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বড় বোন গৃহিণী ও সফল উদ্যোক্তা, তার ছোট বোন ও ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

এছাড়াও উনার সহধর্মিণী ডা. অন্তরা নিশাদ এম.বি.বি.এস পাশ করার পর মেডিসিনে এফ.সি. পি. এস পার্ট-১ পাশ করে বর্তমানে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ট্রেনিং করছেন। দাম্পত্য জীবনে তাদের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছেন।

 

ডাঃ সাইফুল ইসলাম বলেন, ” আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় এম. আর.সি.পি ডিগ্রী অর্জন করেছি৷ একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সব সময় চাই, আমার অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সবার উপকার করতে এবং সঠিক ভাবে রোগ ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa