[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
১০:৪০ পূর্বাহ্ণ, ১২ মে ২০২৬

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযানের কথা ভাবছেন ট্রাম্প

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর রোয়া নিউজের। সূত্রগুলো জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি ক্রমাগত বন্ধ থাকা ও বিঘ্নিত হওয়ার ঘটনায় […]

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযানের কথা ভাবছেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর রোয়া নিউজের।

সূত্রগুলো জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি ক্রমাগত বন্ধ থাকা ও বিঘ্নিত হওয়ার ঘটনায় ট্রাম্প ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। তারা সতর্ক করে দিয়েছেন যে, এই জলপথ দীর্ঘ সময় বন্ধ থাকলে তা বৈশ্বিক অর্থনৈতিক চাপ বাড়িয়ে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র-সমর্থিত কিছু প্রস্তাবের বিপরীতে ইরান যে প্রতিক্রিয়া দিয়েছে, তাতে মার্কিন কর্মকর্তারা সন্তুষ্ট নন। তেহরান আসলেই সংকট সমাধানে কোনো অর্থপূর্ণ আলোচনায় আগ্রহী কি না, তা নিয়ে হোয়াইট হাউজের অভ্যন্তরে সন্দেহ গভীর হচ্ছে। ফলে দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টাগুলো এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।

সূত্রমতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্পের উপদেষ্টারা পর্দার আড়ালে নতুন তৎপরতা শুরু করেছেন। তারা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের ইরানের সঙ্গে আরো কঠোর ও সরাসরি অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। মূলত আলোচনার মাধ্যমে একটি দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতেই এই চাপ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com