[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
১:২৯ অপরাহ্ণ, ৮ মে ২০২৬

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত উত্তরা পশ্চিম থানার খালিদ মুনসুর বিপ্লব

ভোরের বাংলাদেশ প্রতিবেদক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বিপ্লব। বৃহস্পতিবার (৭ মে) ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। জানা গেছে, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও […]

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত উত্তরা পশ্চিম থানার খালিদ মুনসুর বিপ্লব
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বিপ্লব। বৃহস্পতিবার (৭ মে) ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা, ওয়ারেন্ট তামিল, অপরাধ দমনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাসহ বিভিন্ন সূচকে উৎকর্ষতা দেখানোর কারণেই তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, মানবিকতা ও কর্মদক্ষতার কারণে সাধারণ মানুষের কাছেও তিনি সমানভাবে প্রশংসিত। থানার সেবার মান বৃদ্ধি ও দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করতে তিনি নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। তার নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার অপরাধ নিয়ন্ত্রণ ব্যবস্থায় এসেছে দৃশ্যমান অগ্রগতি।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর খালিদ মুনসুর বিপ্লব বলেন, “এই অর্জন শুধু আমার নয়—উত্তরা পশ্চিম থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। দেশের মানুষকে আরও ভালো সেবা দিতে পারি—সবার দোয়া ও সহযোগিতা চাই।”

তার এ অর্জনে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ