ঢাকা
২৭ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

বহুবিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   ৩৭ বার পঠিত
বহুবিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার

ভোরের বাংলাদেশ প্রতিবেদক : একাধিক নারীকে ভুয়া পরিচয়ে বিয়ে করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব‌্যা‌ক্তির নাম তাসলিম হোসেন তুর্য , পিতা—আমির হোসেন পাটোয়ারী, মাতা—তাহিয়া হোসেন। তার স্থায়ী ঠিকানা—সাং: ১৬৮, জি,কে বিজয় রোড নং ৪, কলাবাগান, ঢাকা। পুলিশ জানায়, তাসলিম দীর্ঘদিন ধরে নিজেকে ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রভাবশালী পদধারীর পরিচয় দিয়ে ভুক্তভোগী তরুণীদের ফাঁদে ফেলতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি প্রথমে সম্পর্ক তৈরি করতেন, এরপর বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। একাধিক নারীকে একই কৌশলে বিয়ে করে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীদের একজন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর শিক্ষার্থী উম্মে রোমান সিদ্দিকা, পিতা আবুবকর সিদ্দিক —জানান, বিয়ের পর তাসলিম নিয়মিতভাবে টাকার দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। শেষ পর্যন্ত প্রতারকের আচরণে অতিষ্ঠ হয়ে তিনি চট্টগ্রাম নারী শিশু আদালতে নারী ও শিশু মামলার নাম্বার ৬৮৩/২০২৫ দা‌য়ের ক‌রেন।

 

মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে ঢাকার নিউমার্কেট থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি থানায় আছেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

পুলিশ আরও জানিয়েছে, তাসলিম হোসেনের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। বহু নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে।

 

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তারা বলেন, “এটি একটি সুপরিকল্পিত প্রতারণা চক্র। অভিযুক্ত তাসলিম নিজের পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্র ব্যবহার করতেন। আরও ভুক্তভোগীর সন্ধান পাওয়া যেতে পারে।”

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষ হলে তার বিরুদ্ধে আইনগত শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us