[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৯:২০ অপরাহ্ণ, ৯ জুন ২০২৬

মাগুরা সদর হাসপাতালে রোগীসেবায় আইপিএস হস্তান্তর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতের উদ্যোগ

  মাগুরা প্রতিনিধি   মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপির পক্ষে আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল (সভাপতি, মাগুরা পৌর বিএনপি) আনুষ্ঠানিক ভাবে মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহসীন উদ্দিন ফকির এর নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, জাহান প্রাইভেট হাসপাতাল ও মাগুরা রেডক্রিসেন্ট সোসাইটি কার্যনির্বাহী সদস্য ডাঃ মাসুদুল হক, মাগুরা […]

মাগুরা সদর হাসপাতালে রোগীসেবায় আইপিএস হস্তান্তর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

 

মাগুরা প্রতিনিধি

 

মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপির পক্ষে আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল (সভাপতি, মাগুরা পৌর বিএনপি) আনুষ্ঠানিক ভাবে মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহসীন উদ্দিন ফকির এর নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, জাহান প্রাইভেট হাসপাতাল ও মাগুরা রেডক্রিসেন্ট সোসাইটি কার্যনির্বাহী সদস্য ডাঃ মাসুদুল হক, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, কৃষক দলের নেতা সোহেল রানা, বিএনপি সদস্য রাজু খান, জাহাঙ্গীর হোসেন, অপু প্রমুখ।

 

আইপিএস গুলো দিয়ে শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, পুরুষ মেডিসিন, মহিলা মেডিসিন ও বিশেষায়িত হাম ওয়ার্ড এ নিরবিচ্ছিন্ন লাইট ও ফ্যান সার্ভিস পাওয়া যাবে। মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান মহোদয়ের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসপাতালের নতুন ভবনে তীব্র গরমে রোগীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজ উদ্যোগে ০৫ টি আইপিএসের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। এই মহৎ পদক্ষেপ রোগী ও তাদের স্বজনদের জন্য অনেকটাই স্বস্তি বয়ে আনবে।

জনগণের কল্যাণে এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। মাননীয় এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

 

মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আইপিএস হস্তান্তর উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ জানান, নতুন পাঁচটি আইপিএস হাসপাতালের গাইনি ওয়ার্ড, শিশু ওয়ার্ড, পুরুষ মেডিসিন ওয়ার্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড এবং আইসোলেশন/এইচএম ওয়ার্ডে ব্যবহার করা হবে। তিনি বলেন, “হঠাৎ বিদ্যুৎ চলে গেলে রোগীদের চিকিৎসা ও সেবাদানে সাময়িক বিঘ্ন ঘটে। নতুন আইপিএসগুলো চালু হলে এসব ওয়ার্ডে জরুরি সেবা আরও নিরবচ্ছিন্নভাবে দেওয়া সম্ভব হবে।”

 

হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন জানান, “লোডশেডিং হলে রোগীদের অনেক কষ্ট হয়। বিশেষ করে রাতের বেলায় সমস্যাটা বেশি দেখা দেয়। আইপিএস দেওয়ার ফলে রোগীরা উপকৃত হবে বলে আমরা আশা করছি।”

 

একজন দায়িত্বপ্রাপ্ত নার্স বলেন, “জরুরি চিকিৎসা কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন আইপিএসগুলো আমাদের কাজের পরিবেশকে আরও সহজ করবে এবং রোগীদের সেবা দিতে সুবিধা হবে।”

 

মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ। হাসপাতালের রোগীরা যাতে ভালো সেবা পায়, সে লক্ষ্য থেকেই সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা দিয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতেও স্বাস্থ্য খাতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ বিষয়ে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ইন্টারনেট মাধ্যমে বলেন, “মাগুরার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব ও অঙ্গীকারের অংশ। হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা জেনে তাৎক্ষণিকভাবে রোগীদের স্বার্থে পাঁচটি আইপিএস প্রদান করেছি। হাসপাতালের অবকাঠামোগত ও অন্যান্য সমস্যাগুলো সমাধানের জন্যও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। মাগুরার মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

 

হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে, এই উদ্যোগ রোগীদের সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যখাতে জনসম্পৃক্ততার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ