[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
১০:২৯ পূর্বাহ্ণ, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মধুপুরে সেনাবাহিনী–সাংবাদিক মতবিনিময় সভা

মোহাম্মদ নাজিবুল বাশার, সিনিয়র ক্রাইম ইনভেস্টিগেশন টাঙ্গাইল:: জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফ্রেরুয়ারি) সকালে মধুপুর প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলার নির্বাচন বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনীর জেলা নির্বাচনী সমন্বয়ক মেজর ইউসুফ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মধুপুর […]

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মধুপুরে সেনাবাহিনী–সাংবাদিক মতবিনিময় সভা
২ মিনিটে পড়ুন |

মোহাম্মদ নাজিবুল বাশার, সিনিয়র ক্রাইম ইনভেস্টিগেশন টাঙ্গাইল::
জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফ্রেরুয়ারি) সকালে মধুপুর প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলার নির্বাচন বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনীর জেলা নির্বাচনী সমন্বয়ক মেজর ইউসুফ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক নাজিবুল বাশার প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আঃ আজিজ প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ (আমার সংবাদ), মোঃ আনছার আলী (সমকাল), মেজবাহ উদ্দিন (আলোর দিগন্ত), এসএম শহীদ (যুগান্তর), লিটন সরকার (কালবেলা), জাহিদুল কবির জুয়েল (ভোরের আকাশ), নাজমুল হক (আমার বার্তা), আব্দুল মোমেন (বাংলাদেশের আলো), আব্দুল জলিল (খবরপত্র) সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মেজর ইউসুফ বলেন, ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্ন্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি, সেনা টহল, আনসার ও র‌্যাবসহ বিভিন্ন বাহিনী মাঠে কাজ করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী যথাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ