[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৪:৫৩ অপরাহ্ণ, ১৬ এপ্রিল ২০২৬

স্ত্রীকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ইবনে সিনার কর্মচারী

  মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের এক কর্মচারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   নিহত শফিকুল ইসলাম (৫২) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রোডাকশন এটেনডেন্স পদে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি কালিয়াকৈরের আনসার একাডেমি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।   […]

স্ত্রীকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ইবনে সিনার কর্মচারী
২ মিনিটে পড়ুন |

 

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের এক কর্মচারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নিহত শফিকুল ইসলাম (৫২) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রোডাকশন এটেনডেন্স পদে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি কালিয়াকৈরের আনসার একাডেমি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আনসার একাডেমি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

খবর পেয়ে নিহতের স্বজন ও সহকর্মীরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, বিশেষ করে বাম উরুতে গুরুতর জখম ছিল বলে জানা যায়।

 

স্বজনরা জানান, বুধবার রাতে শফিকুল ইসলাম তার স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হন। কিন্তু এরপর তিনি আর ফিরে আসেননি। অনেকক্ষণ অপেক্ষার পর তার স্ত্রী একাই বাসায় ফিরে আসেন। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মরদেহের ছবির মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।

 

কারখানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ডিউটি শেষে বের হন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ