মো নাজিম আলী রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত, মাদককারবারি, মাদকসেবী ও চুরি মামলার আসামিসহ সর্বমোট ০৮ জন গ্রেফতার গত ১০ মে ২০২৬ রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ […]
মো নাজিম আলী রাঙ্গামাটি
কোতয়ালী থানার বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত, মাদককারবারি, মাদকসেবী ও চুরি মামলার আসামিসহ সর্বমোট ০৮ জন গ্রেফতার
গত ১০ মে ২০২৬ রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার, পুরাতন বস্তি, হাসপাতাল এলাকা ও ভেদভেদীসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন সুভাশ দাশ (৪০), পিতা- বাদল দাশ, মাতা- সন্ধ্যা দাশ, সাং- মালি পট্টি, পৌর কলোনি, পুরাতন বাসস্ট্যান্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি। জিআর-১৩/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মন্নি দাশ (৩৬), স্বামী- সুভাশ দাশ, সাং- মালি পট্টি, পৌর কলোনি, পুরাতন বাসস্ট্যান্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি। জিআর-১৩/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মোঃ রায়হান উদ্দিন (২৩), পিতা- মোঃ ফোরকান উদ্দিন, মাতা- সেলিনা আক্তার, সাং- রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি। তিনি জিআর নং-০১/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ইউসুফ (২৪), পিতা- মৃত আলী আকবর, সাং- বরকল বাজার, ০১নং ওয়ার্ড, থানা- বরকল, জেলা- রাঙ্গামাটি মাদকসেবী।মোঃ ইরফান উল কাদের (৩২), পিতা- মোঃ ইয়াকুব, মাতা- রাশেদা বেগম, সাং- নাইল্যাছড়ি, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি মাদকসেবী। মোঃ সোহেল (২৬), পিতা- মৃত আঃ গফুর, সাং- রিজার্ভ বাজার, ইসলামপুর, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি মাদককারবারি। পুন্য চাকমা (৩৫), পিতা- মৃত নীল চাকমা, মাতা- লক্ষ্মী দেবী চাকমা, সাং- আলুটিলা, ০৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি চুরি মামলার আসামি। শ্যামল বিকাশ চাকমা ওরফে মিজকালা চাকমা (২৯), পিতা- গুন মনি চাকমা, মাতা- আলোরানী চাকমা, বর্তমান সাং- আলুটিলা, ০৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি স্থায়ী ঠিকানা- তালম্বো, রিজার্ভ ফরেস্ট, থানা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি। চুরি মামলার আসামি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকভাবে কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সবসময় জনগণের পাশে
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন,রাঙ্গামাটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদককারবারি, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।