[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
১২:১৮ পূর্বাহ্ণ, ১৩ মে ২০২৬

ঐতিহ্য ও সংস্কৃতির বার্তা নিয়ে ইতালি রোমে তোসকোলানা সমাজ কল্যাণ সমিতির বর্ণাঢ্য বৈশাখী উৎসব মিলনমেলায় পরিণত 

ভোরের বাংলাদেশ প্রতিবেদক মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে এ বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে তুলে ধরার লক্ষ্যে তোসকোলানা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এই উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।   অনুষ্ঠানের শুরুতে বাংলা নববর্ষকে […]

ঐতিহ্য ও সংস্কৃতির বার্তা নিয়ে ইতালি রোমে তোসকোলানা সমাজ কল্যাণ সমিতির বর্ণাঢ্য বৈশাখী উৎসব মিলনমেলায় পরিণত 
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে এ বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে তুলে ধরার লক্ষ্যে তোসকোলানা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এই উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

 

অনুষ্ঠানের শুরুতে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে সমিতির নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ইতালীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

সকলের উপস্থিতিতে উৎসবস্থল যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। প্রবাসীদের মিলনমেলায় রূপ নেয় পুরো অনুষ্ঠানস্থল।

 

সংগঠনের সভাপতি জাহিদ হাসান খোকনের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলা ভাষা, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

এসময় বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহীন, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম মাদবর, মিয়া কাউসার, বাবু ঢালী, মোশাররফ হোসেন মামুন, তারেক হোসেন, মনির হোসেন, শাহজাহান পাটওয়ারি, শেখ খোকন, আব্দুস সাত্তার, দেলোয়ার হোসেন, সোহরাব সরকার, আলমগীর হোসেন, সুজন হাওলাদার, মো. শাহজাহান কর্নেল, উদ্দিন রাজু, রাশেদ খান, মেলার সম্মানয়ক খন্দকার নাসির উদ্দিন, নয়না আহমেদ, সঙ্গীতা ইসলাম সানজিদাসহ অন্যান্য সদস্যরা।

 

বৈশাখী উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গান, কবিতা আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। পাশাপাশি ছিল বাংলা ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোসহ বিভিন্ন দেশীয় ঐতিহ্যের প্রদর্শনী।

 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com