দেওয়ান সামান উদ্দিন কালিয়াকৈর প্রতিনিধি । গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পর্যায়ে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর […]
দেওয়ান সামান উদ্দিন কালিয়াকৈর প্রতিনিধি ।
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পর্যায়ে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান। সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শওকত আকবর খান , চন্দ্রা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস , আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতোয়ার রহমান , বড়ইবাড়ি আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আলতাব হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক গন ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। ক্রীড়া ও শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।