[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

এক্সক্লুসিভ
২:৩৩ অপরাহ্ণ, ১৮ মে ২০২৬

গজারিয়ায় প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত—

  নেয়ামুল হক (নয়ন) গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিয়মিত মাদকবিরোধী অভিযান, সেমিনার ও র‍্যালি পরিচালিত হচ্ছে。মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী ও বিক্রেতাদের কারাদণ্ড দেওয়া হচ্ছে,পাশাপাশি তরুণ সমাজকে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। আজ ১৮-০৫-২০২৬ […]

গজারিয়ায় প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত—
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

নেয়ামুল হক (নয়ন)
গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিয়মিত মাদকবিরোধী অভিযান, সেমিনার ও র‍্যালি পরিচালিত হচ্ছে。মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী ও বিক্রেতাদের কারাদণ্ড দেওয়া হচ্ছে,পাশাপাশি তরুণ সমাজকে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।
আজ ১৮-০৫-২০২৬ ইং সকাল ১০ ঘটিকায় গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাদক ছাড়ুন সুস্থ থাকুন এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে মাদক মুক্ত গজারিয়া গড়ার লক্ষে আলোচনা সভায় মাদককে না বলুন এর বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান খান, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা—-হাসান আলী গজারিয়া থানা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক শফিক ঢালী গজারিয়া থানা প্রেসক্লাব সভাপতি নেয়ামুল হক নয়ন, শিক্ষক, ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের সন্তানদেরকে আমাদের দেখে রাখতে হবে যাতে তারা মাদকের প্রতি আসক্ত না হয়। তাছাড়াও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো মাদকাসক্ত ব্যক্তিদের জন্য কাজ করতেছে। তাদের অনেক অবদান রয়েছে। রাষ্ট্র, সমাজ, পরিবার সবাই একসঙ্গে মাদকের বিরুদ্ধে কাজ করলে ৯৯% সমস্যা সমাধান হয়ে যাবে।
বৈঠকের মূল বিষয়ের উপর বক্তব্যে গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী—– বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত ব্যক্তি আছেন তারা ছাড়া তাদের কষ্ট কেউ বুঝবে না। আমাদের যুব সমাজে মাদকের উপর আসক্তি বাড়ছে যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ। মাদক নিয়ন্ত্রণে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আমন্ত্রিত অতিথিরা বলেন, আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে সমাজে মাদকের প্রভাব কমাতে পারবো। মাদকের সমস্যা একার পক্ষে সমাধান করা সম্ভব না। দেশ, সমাজ ও পরিবার সম্মিলিতভাবে কাজ করলে এই আগ্রাসন রোধ করতে পারবো

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

প্রতিনিধি নিবে ভোরের বাংলাদেশ
২ সপ্তাহ আগে

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com