[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৯:১৮ পূর্বাহ্ণ, ২২ মে ২০২৬

দ্বিতীয়বার রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

  মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বার সদস্য পদে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হারুন আর রশীদ। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি সমিতির আইনজীবী, সিনিয়র সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,আপনাদের ভালোবাসা, আস্থা ও অকুণ্ঠ সমর্থনের ফলেই আমি পুনরায় এই গুরুত্বপূর্ণ […]

দ্বিতীয়বার রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

মো নাজিম আলী রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বার সদস্য পদে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হারুন আর রশীদ। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি সমিতির আইনজীবী, সিনিয়র সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন,আপনাদের ভালোবাসা, আস্থা ও অকুণ্ঠ সমর্থনের ফলেই আমি পুনরায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। আপনাদের এই বিশ্বাস আমার জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বও অনেক বাড়িয়ে দিয়েছে।

অ্যাডভোকেট হারুন আর রশীদ আরও বলেন, আইনজীবীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণে তিনি অতীতের মতো ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন। একই সঙ্গে আইন অঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনজীবীদের কল্যাণে নিজেকে সর্বদা আপোষহীন রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি শুধু একটি পেশাজীবী সংগঠন নয়, এটি আমাদের ঐক্য, অধিকার ও ন্যায়বিচারের প্রতীক। এই সমিতির সার্বিক উন্নয়ন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও ঐক্য অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় তিনি সমিতির সকল সদস্যের দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন। পাশাপাশি তরুণ আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক আইনচর্চার পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রাঙ্গামাটির আইন অঙ্গনে অ্যাডভোকেট হারুন আর রশীদের পুনর্নির্বাচিত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সহকর্মীরা। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতায় জেলা আইনজীবী সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com