নিজস্ব প্রতিবেদক: অবশেষে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন এশিয়ান টিভির সংবাদ পাঠিকা মারিয়াম ইকো। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ২০২৫ তারিখে চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লুতে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তার বাগদান সম্পন্ন হয়েছে। জানা যায়, মারিয়াম ইকোর হবু বর পেশায় একজন প্রকৌশলী। দীর্ঘদিন ধরে পারিবারিক পরিচয় ও পারস্পরিক জানাশোনার মধ্য দিয়ে […]
নিজস্ব প্রতিবেদক: অবশেষে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন এশিয়ান টিভির সংবাদ পাঠিকা মারিয়াম ইকো। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ২০২৫ তারিখে চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লুতে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তার বাগদান সম্পন্ন হয়েছে। জানা যায়, মারিয়াম ইকোর হবু বর পেশায় একজন প্রকৌশলী। দীর্ঘদিন ধরে পারিবারিক পরিচয় ও পারস্পরিক জানাশোনার মধ্য দিয়ে তাদের সম্পর্কের পথচলা শুরু হয়। দুই পরিবারের সম্মতিতেই বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নিজেদের ব্যক্তিগত বিষয়টি গোপন রাখতেই বাগদানের খবরটি এতদিন প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি ঘনিষ্ঠ মহলে বিষয়টি জানাজানি হলে শুভাকাঙ্ক্ষীদের মাঝে তৈরি হয়েছে আগ্রহ ও শুভেচ্ছার বার্তা। নতুন জীবনের পথচলায় মারিয়াম ইকোর জন্য রইল ভালোবাসা ও শুভকামনা।