ঢাকা
৩০ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙন আতঙ্কে চরাঞ্চলের মানুষ, ভাঙ্গন এলাকা পরিদর্শন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ৪ বার পঠিত
টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙন আতঙ্কে  চরাঞ্চলের মানুষ, ভাঙ্গন এলাকা পরিদর্শন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

টাঙ্গাইল প্রতিনিধি:
বর্ষার শুরুতেই ভয়াল রূপ নিয়েছে যমুনা ও ধলেশ্বরী নদী। টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ধলেশ্বরী নদী সংলগ্ন সুবর্ণতলী গ্রাম ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকা তীব্র নদী ভাঙনের স্বীকার হয়েছে। এতে করে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। নদীর করাল গ্রাসে নিঃস্ব হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।
টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া ইউনিয়নের চরপৌলী, ভূঞাপুর উপজেলার নলিন বাজার, অর্জুনা, গাবসারা এবং কালিহাতীর দশকিয়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। ঘরবাড়ি ও জমি হারানোর আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা বিশাল আকার ধারণ করেছে। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জ
বলেন, সদর উপজেলার ছিলিমপুর, চরপৌলী, নলিন বাজারসহ জেলার বেশ কিছু পয়েন্টে নদীভাঙন রোধে কাজ চলমান রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নদীপাড়ের মানুষের দাবি পূরণে দ্রুত কার্যকর ব্যবস্থা করা হচ্ছে। ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত ব্যবস্থা না নিলে চলতি বর্ষায় শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, কৃষকদল নেতা স্বপন মাহমুদ, বিএনপি নেতা মামুন, ছিলিমপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us