ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২০২৬ সালে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে ‘পার্টনার কংগ্রেস ২০২৬ ‘উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক ও ইফাদের (IFAD) সহায়তায় ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দেশব্যাপী আধুনিক কৃষির প্রসার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তন সহনশীল চাষাবাদ পদ্ধতি নিয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিষমুক্ত ফসল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্ত উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন । উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক কংগ্রেস ২০২৬ সম্পর্কে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবহিত করেন। পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং নতুন গ্রামীণ কৃষি উদ্যোক্তা তৈরি করন। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করেন।
উক্ত আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং স্থানীয় প্রান্তিক কৃষক-কৃষাণী রাজনৈতিক ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি উপজেলা চত্বরে সবুজ বনায়নের জন্য বৃক্ষরোপণ করেন।
বক্তারা জানান এ ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই গ্রামীণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।