ঢাকা
০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাঙামাটি প্রতিনিধি: মো নাজিম আলী
টানা ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড়ধস, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলার ১০ উপজেলায় ২১২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সাজেক ভ্যালীসহ জেলার সব পর্যটন স্পটে ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রাঙামাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই ও বাঘাইছড়ি উপজেলার ১৬টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৮০৪ জন আশ্রয় নিয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে আশ্রিতদের মধ্যে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এদিকে, দুর্যোগ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল আলিম। বুধবার তিনি জেলা শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে আশ্রয় নেওয়া মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে অধ্যাপক আব্দুল আলিম আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষকে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়কেন্দ্রেই অবস্থান করতে হবে। তিনি দুর্যোগ মোকাবিলায় সবাইকে ধৈর্য ধারণ, পারস্পরিক সহযোগিতা এবং মহান আল্লাহর সাহায্য কামনার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা শাখার নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনসুরুল হক, জেলা প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট হারুনুর রশিদ, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাসারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল আলিম বলেন,টানা ভারী বর্ষণে সৃষ্ট এই দুর্যোগে মানুষের জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখা দুর্গত মানুষের পাশে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখবে। এই দুর্যোগ মোকাবিলায় আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি। মহান আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখেন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করেন সবার কাছে সেই দোয়া কামনা করছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa