ঢাকা
১২ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

রাঙ্গামাটিতে আশ্রয়কেন্দ্রের শিশুদের মাঝে ছাত্রশিবিরের শুকনো খাবার বিতরণ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
রাঙ্গামাটিতে আশ্রয়কেন্দ্রের শিশুদের মাঝে ছাত্রশিবিরের শুকনো খাবার বিতরণ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাঙ্গামাটি প্রতিনিধি মো নাজিম আলী
রাঙ্গামাটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশুদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি শহর থানা শাখা।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর ২টায় রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সাময়িকভাবে অবস্থানরত শিশুদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয় নেওয়া শিশুদের তাৎক্ষণিক খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মানবিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, জেলা সেক্রেটারি ইরফানুল হক, রাঙ্গামাটি শহর থানা শাখার সভাপতি ও জেলা সাহিত্য সম্পাদক জালাল উদ্দিন, জেলা অর্থ সম্পাদক মো. সাউবানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দুর্যোগের এই সময়ে আশ্রয়কেন্দ্রে থাকা শিশুরা যেন খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটানো এবং দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার জন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, কেক, জুস ও বিশুদ্ধ খাবার পানি। আকস্মিক এই সহযোগিতা পেয়ে আশ্রয়কেন্দ্রে থাকা শিশু ও অভিভাবকেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa