ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ঢাকা, গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সৃষ্ট ভারী বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের মধ্যে জানআলীহাট ও ষোলোশহর স্টেশন মধ্যবর্তী সেকশনের রেললাইন প্লাবিত হওয়ায় ট্রেন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে এবং গত মঙ্গলবার (৭ জুলাই) থেকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। ।
উক্ত এলাকার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাংলাদেশ রেলওয়ে দ্রুতগতিতে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ নেয় এবং দ্রুততম সময়ের মধ্যে ষোলশহর জানআলী হাট সেকশনকে ট্রেন চলাচলের উপযোগী করে তোলে।
এমতাবস্থায় আজ (১২ জুলাই) ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বেলা ১:৩০ এর দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এখন থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম, কক্সবাজার-ঢাকা রুটের অন্যান্য সকল ট্রেন আজ থেকে নিয়মিত চলাচল করবে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সম্মানিত যাত্রীসাধারণের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।