ঢাকা
১৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ ও ঢাকা-রহনপুর রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ১২৩ বার পঠিত
ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ ও ঢাকা-রহনপুর রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ ও রহনপুর রুটে সরাসরি নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র নেতৃবৃন্দ। তারা বলেছেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের লাখো মানুষ সীমিত রেলসেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নতুন আন্তঃনগর ট্রেন চালু হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, বাণিজ্য, পর্যটন ও জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
নেতৃবৃন্দ জানান, চাঁপাইনবাবগঞ্জ দেশের অন্যতম কৃষিপ্রধান ও বাণিজ্যসমৃদ্ধ জেলা। আম, রেশম ও কাঁসা শিল্পের জন্য সুপরিচিত এ জেলার বিপুলসংখ্যক মানুষ শিক্ষা, চাকরি, ব্যবসা ও চিকিৎসার প্রয়োজনে নিয়মিত রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কিন্তু বর্তমানে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে সরাসরি মাত্র একটি আন্তঃনগর ট্রেন—বনলতা এক্সপ্রেস চলাচল করায় যাত্রীদের চাহিদা পূরণ হচ্ছে না এবং টিকিট সংকট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
তারা আরও বলেন, ঢাকা-রাজশাহী রুটে একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করলেও সেগুলো চাঁপাইনবাবগঞ্জ বা রহনপুর পর্যন্ত সম্প্রসারণ না হওয়ায় যাত্রীদের রাজশাহীতে নেমে আলাদা পরিবহনে গন্তব্যে যেতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবই বাড়ছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
বিবৃতিতে বলা হয়, সোনামসজিদ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এবং রহনপুর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এ দুটি এলাকার সঙ্গে রাজধানীর সরাসরি আন্তঃনগর ট্রেন যোগাযোগ চালু হলে সীমান্ত বাণিজ্য আরও গতিশীল হবে। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমসহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত ও সাশ্রয়ীভাবে রাজধানীতে পরিবহন করা সম্ভব হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন, সহ-সভাপতি মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান ও মো. সারিউল ইসলাম রাজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বাংলাদেশ রেলওয়ে ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ এবং ঢাকা-রহনপুর রুটে দ্রুত নতুন আন্তঃনগর ট্রেন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa