ঢাকা
২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

কালিয়াকৈরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৬০ বার পঠিত
কালিয়াকৈরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরের রতনপুর এলাকায় রেললাইন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গাজীপুর রেলওয়ে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার রতনপুর রেলক্রসিংয়ের পাশে রেললাইনের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি মরদেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে গাজীপুর রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে ছিল জিন্সের প্যান্ট, ফুলহাতা শার্ট, গেঞ্জি ও কালো রঙের স্যান্ডেল। তবে তার কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গাজীপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa