[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
১০:৫৭ পূর্বাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে রমজানের টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন

 টাঙ্গাইল প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলে ন্যায্য মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) সকালে শহরে এ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মিয়া। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ১৭ ফেব্রুæয়ারি থেকে আগামি ১২ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ও […]

টাঙ্গাইলে রমজানের টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন
১ মিনিটে পড়ুন |
 টাঙ্গাইল প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলে ন্যায্য মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) সকালে শহরে এ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মিয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ১৭ ফেব্রুæয়ারি থেকে আগামি ১২ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতিত ২০ দিন সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৫০টি স্থানে পাঁচটি ট্রাকে প্রতিদিন ৪০০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে দুই কেজি করে মশুর ডাল ও সয়াবিন তেল, এক কেজি চিনি, ছোলা (মজুদ সাপেক্ষে) ও ৫০০ গ্রাম খেজুর (মজুদ সাপেক্ষে) বিক্রি করা হবে। ভোক্তা পর্যায়ে প্রতিটি প্যাকেজের মূল্য ৫৯০ টাকা।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মিয়া জানান, মঙ্গলবার থেকে ছুটির দিন ব্যতিত প্রত্যেকদিন ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য ভোক্তাদের মাঝে বিক্রি করা হবে। এ বিষয়ে ডিলারদের কোনো গাফিলতি সরকার বরদাস্ত করবেনা।
প্রকাশ, জেলার ১২টি উপজেলায় টিসিবির এক লাখ ৬৮ হাজার ৭১১ জন গ্রাহক রয়েছেন। মজুদ সাপেক্ষে একযোগে সবার মাঝে এ পণ্য বিক্রি করা হবে।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com