[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
৬:৩৩ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২৬

প্রতীক পেয়ে টুকু বললেন, বিজয় এবার ধানের শীষেরই হবে

টাঙ্গাইল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন। প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু […]

প্রতীক পেয়ে টুকু বললেন, বিজয় এবার ধানের শীষেরই হবে
১ মিনিটে পড়ুন |
টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।
প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজ আমরা আমাদের প্রিয় প্রতীক ধানের শীষ পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতীক এটি। ধানের শীষ এ দেশের জনগণের আস্থার প্রতীক, টাঙ্গাইল সদরের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রতীক। ইনশাআল্লাহ, এবার বিজয় ধানের শীষেরই হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com