ঢাকা
১০ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ২০২ বার পঠিত
ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

 

টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ওষুধ প্রশাসন টাঙ্গাইল, ভূঞাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ ও বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়।

পরে এসব অনিয়মের ঘটনায় ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় পাঁচটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট পাঁচটি ফার্মেসিকে পৃথকভাবে জরিমানা করা হয়।

টাঙ্গাইল জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন,জনস্বার্থে ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa