ঢাকা
২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ১০৬ বার পঠিত
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

পৃথক অভিযানে ভারতীয় ৪ এয়ারগান উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ এবং চারটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন গোয়াইনঘাট উপজেলার বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, আঙ্গুর ও মদ জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী কয়েকটি বারকী নৌকাও আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা।

অন্যদিকে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিলেট ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর উপজেলার সীমান্তের মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।

এরপর শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে একই ব্যাটালিয়নের আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।
দুই দফা অভিযানে মোট চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা প্রমাণ করে যে সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ চক্রগুলো এখনও সক্রিয় রয়েছে। তবে বিজিবির ধারাবাহিক অভিযান এসব চক্রের তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa