[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

এক্সক্লুসিভ
১০:১০ পূর্বাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২৫

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২৭ ডিসেম্বর, শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ আবু নাসের উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব […]

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২৭ ডিসেম্বর, শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ আবু নাসের উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব প্রকৌশলী আসফিয়া সুলতানা। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জনাব মৌসুমী সরকার রাখী।

১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ খুরশীদ আলম ও জনাব এস এম শাহজাহান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব হোসাইন মোহাম্মদ হাই জকী। গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. কে এম এ তারেক, সমাজকল্যাণ ও নেটওয়ার্কিং সম্পাদক হিসেবে মোঃ আশিকুর রহমান এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমাতুজ জোহরা বৃতি। এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ কামরুজ্জামান ও জনাব সজল কান্তি ঘোষ।

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি) অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন বৃত্তির আওতায় সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে প্রত্যাবর্তনকারী সরকারি ও বেসরকারি পেশাজীবীদের একটি সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে জ্ঞান বিনিময়, পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ছয় শতাধিক।

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

প্রতিনিধি নিবে ভোরের বাংলাদেশ
৩ সপ্তাহ আগে

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com