ঢাকা
০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
কালিয়াকৈর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের অভিযান, ৪ জনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গাজীপুরের কালিয়াকৈরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে  মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা । 

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ৫৭ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে  মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা । 

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

গাজীপুরের কালিয়াকৈরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে  মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী সচেতনতামূলক রেলী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে এম.এম.পি উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে  মো. মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আতিকুর রহমান, মো. আলমগীর হোসেন (মেম্বার), আমজাদ হোসেন, আব্দুল কাদিরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, দেশকে বাঁচাই”—এই প্রত্যয়কে ধারণ করে প্রতিটি মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করেন। র‍্যালিটি ফুলবাড়িয়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম.এম.পি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে আরও সচেতন করা সম্ভব হবে এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa