ঢাকা
২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ: ধামাচাপার পায়তারা, এলাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ৭৯ বার পঠিত
পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ: ধামাচাপার পায়তারা, এলাকায় ক্ষোভ

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর দেওয়ানচালা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একই এলাকার রশিদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও আব্দুর রশিদের ছেলে রিফাত (১৪) অভিযুক্ত হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ৪ জুলাই দুপুরে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় রিফাত। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, ঘটনার বিচার চাইতে গেলে অভিযুক্ত পক্ষের লোকজন তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে এবং এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ঘটনার পর অভিযুক্ত রিফাত ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয়রা জানান। বর্তমানে তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, শনিবার (৬ জুন) রাতে কিছু প্রভাবশালী ব্যক্তি অভিযুক্ত পক্ষের হয়ে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফা উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে সালিশ বৈঠকে অভিযুক্তকে উপস্থিত করার কথা থাকলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তাকে হাজির করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বিচার কার্যক্রমের বিরোধিতা করে বিক্ষোভ ও মিছিল করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপদে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত রিফাতের দাদা বলেন, “আমরা কাউকে হুমকি দিইনি। আমার নাতি যে কাজ করেছে, তার সুষ্ঠু বিচার হোক। এটি কোনো ভালো কাজ নয়।”
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে অভিযুক্ত পরিবার পলাতক থাকলেও এলাকাবাসী দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa