[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
৬:১৫ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০২৫

ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে   ভেজাল জিরা বিক্রি  করার  দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয়  ভোক্তা অধিকার ও সংরক্ষণ  অধিদপ্তর টাঙ্গাইলের  সহকারী পরিচালক  সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে এ জরিমানা করেন।  জানা যায়,এলেঙ্গার  মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয়,মিশরীয় জিরা ও দেশের বিভিন্ন জেলার জিরার মাঝে নিম্ন মানের জিরা […]

ভেজাল জিরা  বিক্রির  দায়ে ২ লাখ টাকা জরিমানা
১ মিনিটে পড়ুন |
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে   ভেজাল জিরা বিক্রি  করার  দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয়  ভোক্তা অধিকার ও সংরক্ষণ  অধিদপ্তর টাঙ্গাইলের  সহকারী পরিচালক  সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে এ জরিমানা করেন।
 জানা যায়,এলেঙ্গার  মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয়,মিশরীয় জিরা ও দেশের বিভিন্ন জেলার জিরার মাঝে নিম্ন মানের জিরা মিশিয়ে  নতুন করে  ডায়মন্ড জিরা নামে মোড়কে প্যাকেটজাত করে বাজারজাত করছিল।
এমন সংবাদের ভিত্তিতে    জাতীয়  ভোক্তা অধিকার ও সংরক্ষণ  অধিদপ্তর টাঙ্গাইলের  সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিষয়টি সত্যতা পেয়ে মালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল বারেককে প্রশাসনিক ব্যবস্থা ২ লাখ টাকা জরিমানা করেন।  সহকারী পরিচালক   বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহার করার জন্য ওই  প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে  সতর্ক করা হয়।
এসময় জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com