সাজা ভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট: ভারতে অবৈধ অনুপ্রবেশের পর আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিক। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়। পরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে […]
২ মিনিটে পড়ুন |
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
ভারতে অবৈধ অনুপ্রবেশের পর আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিক।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়। পরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করে গোয়াইনঘাট থানা পুলিশ।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা ১৭ বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের নভেম্বর মাসে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। পরে ভারতীয় বিএসএফ ও পুলিশ তাঁদের আটক করে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাগারে পাঠায়। কারাভোগের মেয়াদ শেষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের দেশে ফেরত পাঠায়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ জানান, “দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ-বিজিবির সমন্বয়ে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।