[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৭:০৯ পূর্বাহ্ণ, ৫ এপ্রিল ২০২৬

ভূঞাপুরে লাইসেন্সহীন তেল সরবরাহ, ব্যবসায়ীকে জরিমানা

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তেল সরবরাহ এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।   শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দাসী কালা সড়ক সংলগ্ন যমুনা নদীর পাড়ে একটি তেলবাহী গাড়ি থেকে প্রায় ৪ হাজার লিটার তেল ড্রামে ভরে নৌকার মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা […]

ভূঞাপুরে লাইসেন্সহীন তেল সরবরাহ, ব্যবসায়ীকে জরিমানা
১ মিনিটে পড়ুন |

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তেল সরবরাহ এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দাসী কালা সড়ক সংলগ্ন যমুনা নদীর পাড়ে একটি তেলবাহী গাড়ি থেকে প্রায় ৪ হাজার লিটার তেল ড্রামে ভরে নৌকার মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তেলসহ গাড়িটি আটক করে।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

এসময় জব্দকৃত তেল শুধুমাত্র চরাঞ্চলের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com