[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
৭:০৫ অপরাহ্ণ, ৪ মে ২০২৬

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা গোপালপুরে সেই প্রধান শিক্ষক কারাগারে

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য […]

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা  গোপালপুরে সেই প্রধান শিক্ষক কারাগারে
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে পিকনিকের আয়োজন করা হয়। ওইদিন বিকেলে প্রধান শিক্ষক কৌশলে এক ছাত্রীকে নির্জন শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। শিশুটি বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। ঘটনা জানাজানি হলে রোববার সকালে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্ত শিক্ষক কৌশলে বিদ্যালয় ত্যাগ করেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষক দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এবং অভিযোগটি ভিত্তিহীন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

 

মো. সেলিম হোসেন

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com