দমের মাদার’-এর ৮০তম মঞ্চায়নে শুভাশীষ দত্ত তন্ময়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ অনুষ্ঠিত হচ্ছে আলোচিত নাটক ‘দমের মাদার’-এর ৮০তম প্রদর্শনী। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় মঞ্চাভিনেতা শুভাশীষ দত্ত তন্ময়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ মঞ্চস্থ হতে যাচ্ছে বহুল আলোচিত নাটক ‘দমের মাদার’-এর ৮০তম প্রদর্শনী। নাট্যম রেপার্টরী প্রযোজিত এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢাকার মঞ্চের […]
দমের মাদার’-এর ৮০তম মঞ্চায়নে শুভাশীষ দত্ত তন্ময়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ অনুষ্ঠিত হচ্ছে আলোচিত নাটক ‘দমের মাদার’-এর ৮০তম প্রদর্শনী। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় মঞ্চাভিনেতা শুভাশীষ দত্ত তন্ময়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ মঞ্চস্থ হতে যাচ্ছে বহুল আলোচিত নাটক ‘দমের মাদার’-এর ৮০তম প্রদর্শনী। নাট্যম রেপার্টরী প্রযোজিত এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢাকার মঞ্চের বহুমাত্রিক অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময়। দীর্ঘদিন ধরে বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে আলাদা পরিচিতি তৈরি করেছেন। সমকালীন মঞ্চনাট্যে তাঁর শক্তিশালী উপস্থিতি ও অভিনয় দক্ষতার কারণে অনেকেই তাঁকে এ সময়ের অন্যতম সেরা অভিনেতা হিসেবে বিবেচনা করেন। ‘দমের মাদার’ নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভিন লোপা। নাটকটির ৮০তম মঞ্চায়ন উপলক্ষে শুভাশীষ দত্ত তন্ময় বলেন, “ড. আইরিন পারভিন লোপা আমার নাট্যগুরু। তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তিনি আমাকে এ নাটকে অভিনয়ের সুযোগ দিয়েছেন বলেই এমন একটি শক্তিশালী চরিত্রে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি। এই নাটক আমাকে যেমন কাজের তৃপ্তি দিয়েছে, তেমনি দিয়েছে দর্শকের ভালোবাসা ও পরিচিতি।” তিনি আরও জানান, দেশের পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটকটি মঞ্চস্থ হয়েছে। বিশেষ করে ভারতের এনএসডি (ন্যাশনাল স্কুল অব ড্রামা) ফেস্টিভ্যালসহ প্রায় ১৬টি আন্তর্জাতিক উৎসবে ‘দমের মাদার’ প্রদর্শিত হয়েছে। প্রতিটি মঞ্চায়নে দর্শক প্রশংসা ও ইতিবাচক সাড়া পেয়েছেন তাঁরা। শুভাশীষ দত্ত তন্ময় বলেন, “গত বুধবার থেকে আজ পর্যন্ত টানা তিন দিনে পাঁচটি মঞ্চায়ন হচ্ছে। একজন অভিনয়শিল্পীর জন্য এটি যেমন চ্যালেঞ্জিং, তেমনি ভীষণ রোমাঞ্চকর অনুভূতিও। আমি চাই, দর্শকদের আরও ভালো অভিনয় উপহার দিতে পারি। সবার দোয়া ও ভালোবাসাই আমার শক্তি।” নাটকটিতে শুভাশীষ দত্ত তন্ময়ের পাশাপাশি আরও অভিনয় করছেন শিশির রহমান, পারভীন পারু, মাহমুদা আক্তার লিটা, রাজীব দেব অমিতাভ, শাকিল আহমেদ, শরিফুল ইসলাম মামুন, মনোহর চন্দ্র দাস, বিউটি, আশরাফুল আরিয়ানসহ আরও অনেকে। নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন জুনায়েদ ইউসুফ এবং সংগীত পরিচালনায় রয়েছেন পরিমল মজুমদার। এদিকে ‘দমের মাদার’-এর পাশাপাশি ঢাকার মঞ্চে শুভাশীষ দত্ত তন্ময়ের আরও বেশ কয়েকটি নাটকের নিয়মিত প্রদর্শনী চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘উত্তরণ’, ‘শায়েস্তা খাঁর পরী’, ‘কোথায় জলে মরাল চলে’, ‘মাতৃ দর্শন’, ‘বিসর্জন’, ‘বাঘ’, ‘সলিটারি কনফাইনমেন্ট’ ও ‘মাংকিস পাও’। প্রতিটি নাটকেই তাঁর অভিনয় দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। সমকালীন মঞ্চনাট্যে অভিনয়ের গভীরতা, সংলাপ উপস্থাপন এবং চরিত্র নির্মাণে নিজস্ব মুন্সিয়ানার কারণে শুভাশীষ দত্ত তন্ময় ইতোমধ্যেই নাট্যাঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন। ‘দমের মাদার’-এর ৮০তম মঞ্চায়ন সেই সফল যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন নাট্যসংশ্লিষ্টরা।