[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
১০:৩১ অপরাহ্ণ, ১৫ মে ২০২৬

বিছনাকান্দিতে নিখোঁজের চার ঘন্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চার ঘন্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত চন্দ্র বনিকের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস, […]

বিছনাকান্দিতে নিখোঁজের চার ঘন্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চার ঘন্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত চন্দ্র বনিকের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা। পরে রাত প্রায় ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিছনাকান্দির জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত শান্ত চন্দ্র বনিক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ গ্রামের ক্ষিতিশ চন্দ্র বনিকের ছেলে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তসহ শাবিপ্রবির ১১ জন শিক্ষার্থী বিকেলে বিছনাকান্দিতে ঘুরতে আসেন। পরে তাদের মধ্যে পাঁচজন জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের টানে শান্তসহ তিনজন পানিতে তলিয়ে যান। স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও শান্ত নিখোঁজ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

এদিকে, শান্ত চন্দ্র বনিকের অকাল মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com