[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ঢাকা
১২:০৯ অপরাহ্ণ, ৩০ মে ২০২৬

গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন

 মো. সেলিম হোসেন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়া পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা। পৌরসভার প্রশাসক ও গোপালপুর উপজেলা প্রশাসন–এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন–এর দিকনির্দেশনায় পরিচ্ছন্নতাকর্মীরা ঈদের দিনই পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে কোরবানির বর্জ্য অপসারণ করেন। পরে সংগৃহীত বর্জ্য পৌরসভার নির্ধারিত ভাগাড়ে ফেলা হয়। সরেজমিনে […]

গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 মো. সেলিম হোসেন:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়া পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা। পৌরসভার প্রশাসক ও গোপালপুর উপজেলা প্রশাসন–এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন–এর দিকনির্দেশনায় পরিচ্ছন্নতাকর্মীরা ঈদের দিনই পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে কোরবানির বর্জ্য অপসারণ করেন। পরে সংগৃহীত বর্জ্য পৌরসভার নির্ধারিত ভাগাড়ে ফেলা হয়।

সরেজমিনে থানা মোড়, গোহাটি ও আলিয়া মাদ্রাসা সড়ক এলাকায় দেখা যায়, প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের সুপারভাইজাররা উপস্থিত থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন। দ্রুত সময়ের মধ্যে পুরো পৌর এলাকা পরিষ্কার করা হয়।

ইউএনও লাইলাতুল হোসেন বলেন, পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com