[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৮:২৭ পূর্বাহ্ণ, ৭ জুন ২০২৬

আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

  মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক মোঃ নাইমুল ইসলাম রনি’র নির্দেশনা অনুযায়ী আর্থিকভাবে অসচ্ছল কৃষকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে নানিয়ারচরে এক দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (৬ জুন ২০২৬) নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের […]

আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

মো নাজিম আলী রাঙ্গামাটি

রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক মোঃ নাইমুল ইসলাম রনি’র নির্দেশনা অনুযায়ী আর্থিকভাবে অসচ্ছল কৃষকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে নানিয়ারচরে এক দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৬ জুন ২০২৬) নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকের জমির পাকা ধান কেটে সংগ্রহ করে ঘরে পৌঁছে দেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষকদের দুর্দিনে এমন সহযোগিতা প্রশংসনীয় এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুর মিয়া, নানিয়ারচর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিপনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

নেতৃবৃন্দ জানান, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও তাদের দায়িত্ব। ভবিষ্যতেও কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ