ঢাকা
০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা ।

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ৩৮ বার পঠিত
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা ।

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সামান উদ্দিন

থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিক প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ৮ বছর বয়সী সামিনা নূর তাজ। তিনি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।মঙ্গলবার  সকালে গাজীপুরের কালিয়াকৈরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজে জমকালো আয়োজনে সামিনা নূর তাজকে সংবর্ধনা দেয় কর্তৃপক্ষ।তাজ জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুনের কন্যা। তারা স্বপরিবারে গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করেন।স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রতিভাবান এই শিক্ষার্থী ২০২৩ সালের ১ জুন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রাক-প্রাথমিক শাখার নার্সারিতে ভর্তি হয়। এই বিদ্যানিকেতনে পথচলার শুরু থেকে তিনি প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রেখে এসেছেন। বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে নানাবিধ পুরস্কার অর্জন করে তাজ। সাম্প্রতিক সময়ে তাজ হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিক ২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে মেধাবী এই শিক্ষার্থী।এর আগে, ২০২৬ সালের ২৫ এপ্রিল ঢাকার ‘স্মার্ট ইনোভেশন স্কুলে অনুষ্ঠিত প্রথম সিলেকশন রাউন্ডের মধ্য দিয়ে তার পথচলা শুরু হয়। তারপর ২৩ মে নারায়ণগঞ্জের ‘হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত পরবর্তী রাউন্ডে সারাদেশে ২য় স্থান অধিকার করে। গত ০৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় এশিয়া মহাদেশীয় অঞ্চলের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সামিনা নূর তাজ এশিয়া মহাদেশে ১ম স্থান অধিকার করে গৌরব অর্জন করে।তাজ তার বক্তব্যে বলেন, তার এই পথচলায় অনন্য অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা প্রদান করেছেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও তাজের এই অসামান্য পথচলায় তার পিতা-মাতার অবদান অনস্বীকার্য। তার মায়ের সার্বক্ষণিক প্রচেষ্টায় সে মেধার বিকাশ ঘটিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। শৈশব থেকে সে ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগী ছিলেন।তাজকে নিয়ে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন জানান, তাজ শুধু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান নয় সে সারা দেশের গর্ব। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়ে, সে যখন স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে ইংলিশে কথা বলতো তখন থেকেই আমি বুঝেছিলাম তাকে দিয়ে কিছু হবে। আল্লাহর রহমতে সে ইতিমধ্যেই পুরো দেশের গৌরব হয়ে উঠেছে। তার লেখাপড়ার জন্য ভবিষ্যতে সব খরচ আমাদের প্রতিষ্ঠান বহন করবে।প্রতিষ্ঠান জানায়, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ডে তাজ বিশ্বব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa