[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৫:১০ অপরাহ্ণ, ৫ জানুয়ারি ২০২৬

বিএনপির সপ্তাহব্যাপী শোকের মধ্যেই ইবি প্রশাসনের ভূরিভোজ

 মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ঘোষিত সপ্তাহব্যাপী শোক কর্মসূচি চলাকালেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের আয়োজনে প্রক্টরের জন্মদিন উপলক্ষে ভূরিভোজ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রেসকর্ণারে প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে এই আয়োজন […]

বিএনপির সপ্তাহব্যাপী শোকের মধ্যেই ইবি প্রশাসনের ভূরিভোজ
২ মিনিটে পড়ুন |
 মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ঘোষিত সপ্তাহব্যাপী শোক কর্মসূচি চলাকালেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের আয়োজনে প্রক্টরের জন্মদিন উপলক্ষে ভূরিভোজ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রেসকর্ণারে প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে এই আয়োজন করা হয়। একই সময়ে বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত দেশব্যাপী সপ্তাহব্যাপী শোক কর্মসূচি পালিত হচ্ছিলো। এমন প্রেক্ষাপটে প্রশাসনের এই আয়োজন ক্যাম্পাসে সমালোচনার জন্ম দিয়েছে। এই ভোজে ইবি প্রক্টর শাহীনুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট, মুখ্য সংগঠক গোলাম রাব্বানী, ছাত্রদলের আনোয়ার পারভেজ গ্রুপ, শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক রাফি, জাকারিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি জুয়েল রানা, দপ্তর সম্পাদক জিসান সহ অন্য নেতারা অংশ নেন। বিএনপিপন্থী বলে পরিচয় দিলেও ইবি প্রক্টরের বিরুদ্ধে দায়িত্বে আসার পর থেকেই জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। গত মাসে বিজয় দিবসে এক হল প্রশাসনের আয়োজনের দিন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদও তাকে ‘জামাতি-বিএনপি’ বলে কটাক্ষ করেন। এছাড়া, গত বছর রেজিস্ট্রার পদে নিয়োগ কেন্দ্র করে কট্টর বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ইবির প্রো ভিসির সাথেও তর্কে জড়ান এই প্রক্টর। সেদিন প্রো ভিসি প্রফেসর ইয়াকুব আলীও প্রক্টরকে ‘জামাত’ বলে অভিহিত করেন। শিক্ষার্থী ও সচেতন মহলের একাংশ বলছেন,বেগম খালেদা জিয়ার মৃত্যু অনেকেই এখনো মেনে নিতে পারেননি, জনগণের মধ্যে শোকের আবহ বিদ্যমান। জাতীয় পর্যায়ের শোক কর্মসূচির সময় বিশ্ববিদ্যালয় প্রক্টরের এমন ভূরিভোজ দায়িত্বশীলতা ও সংবেদনশীলতার ঘাটতি প্রকাশ করে। প্রক্টর শাহীনুজ্জামান নিজেকে জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক পরিচয় দিয়ে দল ঘোষিত শোক কর্মসূচি চলাকালে ঘটা করে জন্মদিন উদযাপন করে কী বার্তা দিতে চান, তা স্পষ্ট করা প্রয়োজন। এসময় আয়োজনটি বাতিল বা স্থগিত না করার কারণও জানতে চান অনেকে। জানতে চাইলে ইবি প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন,
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ