ঢাকা
১০ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ৬০ বার পঠিত
হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

 

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর বাজারে ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা, ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মো. ইলিয়াছ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও প্রতিকার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে হোমনায়এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা ২০১২ ও ২০২২ সালে সাফলেজী মৌজার বিএস খতিয়ান নং-৩৮৯, দাগ নং-১৫৯৬-এর আওতাভুক্ত দুলালপুর বাজারে সাড়ে পাঁচ (৫.৫০) শতাংশ জমি দলিলমূলে দুলালপুর গ্রামের সামসুল হকের তিন ছেলে মো. মনির, আব্দুল আজিজ ও আলাউদ্দিনের কাছ থেকে ক্রয় করেন।

 

ভিটি কালমিনা গ্রামের ভুক্তভোগী মো. হারুন মিয়া লিখিত বক্তব্যে বলেন, আমি ২০২২ সালে সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করি। জমি ক্রয়ের পর থেকে আমি বৈধভাবে জায়গাটি ভোগ দখলে রেখে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি দুলালপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. ইলিয়াছ মিয়া ওই জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। জমি ছেড়ে দেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে আমি উক্ত জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্ত ইলিয়াছ মিয়া বাধা দিয়ে কাজ বন্ধ করে দেন।

 

তিনি আরো জানান, গত ২০ জুন রাতে অভিযুক্তরা তার দখলকৃত জমির টিনের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং সেখানে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তিনি স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

 

এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ সুলেমান মিয়া বলেন, আমি ২ শতাংশ জমি ২০১২ সালে ক্রয় করি। আমার ক্রয়কৃত সম্পত্তির বৈধ মালিক হওয়া সত্ত্বেও জায়গাটি নির্বিঘ্নে ভোগদখল করতে পারছি না। নানা হয়রানি ও হুমকির কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

 

তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং তার বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখলের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa