দেওয়ান সামান উদ্দিন । গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন এর “ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ : নেক্সট লেভেল” অফারের আওতায় ফ্রিজ ক্রয় করে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন শাহিনা আক্তার নামের এক সৌভাগ্যবান ক্রেতা। তিনি বর্তমানে গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করছেন। এ উপলক্ষে ওয়ালটন প্লাজা কালিয়াকৈর শাখায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন […]
দেওয়ান সামান উদ্দিন ।
গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন এর “ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ : নেক্সট লেভেল” অফারের আওতায় ফ্রিজ ক্রয় করে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন শাহিনা আক্তার নামের এক সৌভাগ্যবান ক্রেতা। তিনি বর্তমানে গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করছেন।
এ উপলক্ষে ওয়ালটন প্লাজা কালিয়াকৈর শাখায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশনাল অফিসার শাহাদত হোসেন , রিজিওনাল সেলস ম্যানেজার সুমন চন্দ্র বসাক, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আসলামুল হক এবং কালিয়াকৈর প্লাজার ম্যানেজার জহিরুল ইসলাম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
কর্মকর্তারা বলেন ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা আকর্ষণীয় বিভিন্ন অফার ও পুরস্কারের সুযোগ পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং দেশীয় পণ্যের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়েছে। তারা ভবিষ্যতেও ওয়ালটনের এ ধরনের গ্রাহকবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।