দেওয়ান সামান উদ্দিন । গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। মঙ্গলবার দিনব্যাপী ফুলবাড়ীয়া শাখা অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, […]
দেওয়ান সামান উদ্দিন ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
মঙ্গলবার দিনব্যাপী ফুলবাড়ীয়া শাখা অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম হোসাইন এবং হেলথ মনিটরিং অফিসার ডা. মো. লিমন।ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মো. আঃ মোমিন মোক্তার, আইটি অফিসার মো. রাশেদুল ইসলাম মোঃ সোহেল রানা বলেন, পল্লী মঙ্গল কর্মসূচীর সব শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ফুলবাড়ীয়া শাখায়ও দরিদ্র মানুষের জন্য এ সেবার আয়োজন করা হয়েছে।ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মোঃ আঃ মোমিন মোক্তার বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে।বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।