[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৯:০৬ পূর্বাহ্ণ, ২১ মে ২০২৬

ঈদুল আজহা ‍উপলক্ষে জাহাজী শ্রমিকদের বকেয়া পরিশোধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ

ভোরের বাংলাদেশ প্রতিবেদক: ঈদ-উল-আজহার পূর্বে লাইটারেজ জাহাজ, বাল্কহেড, যাত্রীবাহী লঞ্চ, খাদ্যপণ্য ও লবণ পরিবহনকারী ট্রলারসহ সকল নৌযানের শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে বাংলার জাহাজী বারী-র উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দেশের বিভিন্ন নৌপথের শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, সিলেট–সুনামগঞ্জসহ বিভিন্ন নৌ-রুটে বাল্কহেড শ্রমিকদের […]

ঈদুল আজহা ‍উপলক্ষে জাহাজী শ্রমিকদের বকেয়া পরিশোধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:

ঈদ-উল-আজহার পূর্বে লাইটারেজ জাহাজ, বাল্কহেড, যাত্রীবাহী লঞ্চ, খাদ্যপণ্য ও লবণ পরিবহনকারী ট্রলারসহ সকল নৌযানের শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে বাংলার জাহাজী বারী-র উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে দেশের বিভিন্ন নৌপথের শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, সিলেট–সুনামগঞ্জসহ বিভিন্ন নৌ-রুটে বাল্কহেড শ্রমিকদের ওপর চাঁদাবাজি, সন্ত্রাস, মাসোয়ারা বাণিজ্য ও প্রশাসনিক হয়রানি বাড়ছে। এসব বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এছাড়া চট্টগ্রাম বন্দরের লাইটারেজ জাহাজগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সিরিয়াল বাণিজ্য সিন্ডিকেটের মাধ্যমে চলমান চাঁদাবাজি বন্ধ করার আহ্বান জানানো হয়।

সমাবেশে ভারতগামী জাহাজী শ্রমিকদের জন্য ল্যান্ডিং পাস ও পোর্ট ভিসা ব্যবস্থার উন্নয়ন, এবং উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করারও জোর দাবি তোলা হয়।

বক্তারা বলেন, দেশের বাণিজ্য ও অর্থনীতিতে জাহাজী শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের অধিকার, নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com