ঢাকা
২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
কালিয়াকৈর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের অভিযান, ৪ জনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

কালিয়াকৈর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের অভিযান, ৪ জনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
কালিয়াকৈর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের অভিযান, ৪ জনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কালিয়াকৈর আঞ্চলিক বিপণন (চন্দ্রা) অফিসের উদ্যোগে গাজীপুর মহানগরের কাশিমপুর ৩ নম্বর ওয়ার্ডের বারেন্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একাধিক অবৈধ গ্যাস সংযোগ ও চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অভিযান চলাকালে অবৈধ চুলা, রাইজার, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে ৪ জনকে মোট ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপক (প্রকৌশলী) মোহাম্মদ আল মামুন, ইমার্জেন্সি শাখার ম্যানেজার মো. আমিনুর রহমান তালুকদার, উপব্যবস্থাপক (প্রকৌশলী) মো. তৌহিদুল আরেফিন, উপসহকারী প্রকৌশলী মো. আসাদ হাওলাদার, মোহাম্মদ নূরনবীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa