সামান উদ্দিন গাজীপুর প্রতিনিধি । জাতীয় সম্পদ গ্যাসের অবৈধ ব্যবহার রোধ, সিস্টেম লস কমানো এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কালিয়াকৈর আঞ্চলিক বিপণন চন্দ্রা অফিসের উদ্যোগে গাজীপুরের মৌচাক আরাবাড়ী দিঘীরপাড় এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জব্দ করা […]
সামান উদ্দিন গাজীপুর প্রতিনিধি ।
জাতীয় সম্পদ গ্যাসের অবৈধ ব্যবহার রোধ, সিস্টেম লস কমানো এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কালিয়াকৈর আঞ্চলিক বিপণন চন্দ্রা অফিসের উদ্যোগে গাজীপুরের মৌচাক আরাবাড়ী দিঘীরপাড় এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জব্দ করা হয়েছে অবৈধভাবে ব্যবহৃত চুলা, রাইজার, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম। সোমবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। তার সার্বিক তত্ত্বাবধানে তিতাস গ্যাসের একটি বিশেষ টিম এলাকায় প্রবেশ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করে দেয়। এ সময় স্থানীয় বিভিন্ন বাসাবাড়িতে অনুমোদনহীনভাবে নেয়া গ্যাস লাইনের সন্ধান পাওয়া যায়।অভিযানকালে ৭ টি কলোনি ও ৪টি বাড়ির ১৫৭টি সিঙ্গেল চুলা এবং ৪৪টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা । জব্দ করা হয়েছে অবৈধ চুলা , রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল । একই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়েও হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।তিনি বলেন,“রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি করে ব্যবহার করা শুধু দণ্ডনীয় অপরাধই নয়, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণও। অবৈধ গ্যাস সংযোগ থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড কিংবা প্রাণহানির আশঙ্কা থাকে। তাই জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আল মামুন, ইমারজেন্সি ম্যানেজার আমিনুর রহমান তাল্লুকদার , উপব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল আরেফিন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নূরনবী, উপসহকারী প্রকৌশলী আসাদ হাওলাদার, উপসহকারী প্রকৌশলী আতাউর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, অবৈধ সংযোগের কারণে একদিকে যেমন সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে বৈধ গ্রাহকরা প্রয়োজনীয় গ্যাসচাপ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া অনুমোদনহীন লাইনের কারণে গ্যাস লিকেজ, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। এসব অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও গাজীপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।